ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন / ১০০০
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টায় ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে করে নদী পারাপার হতে আসা যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।

রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়। এতে করে নৌপথের মার্কিং বাতিগুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এসময় যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ব্যস্ততম নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় নদী পারাপার হতে আসা বিভিন্ন যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে।