নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ঘুষ বানিজ্য


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ঘুষ বানিজ্য

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
পাসপোর্ট মানুষের একটি গুরুত্বপূর্ণ জিনিস। জীবিকা নির্বাহের জন্য, চিকিৎসার জন্য এমনকি দেশ বিদেশ ভ্রমণের জন্য মানুষ পাসপোর্ট করে থাকে। নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস টি এখন আর সাধারন মানুষের আওতায় নেই।

এই অফিসে এখন বিশেষ চিহ্নের মাধ্যমে সুনির্দিষ্ট দালাল চক্রের হাতে অফিসটির নিয়ন্ত্রণ। সাধারণ গ্রাহকরা নিজে পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও এই অফিসে অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট করার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ শামীম যোগদান করার পর থেকে নাজেহাল অবস্থা এই অফিসটির। তিনি যোগদান করার পর থেকেই দালাল চক্রের আনাগোনা ও রোহিঙ্গারা বিভিন্ন কৌশলে এবং মোটা অংকের ঘুষের বিনিময় পাসপোর্ট করে নিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে কিছু ব্যক্তি জানান। এইসব দালাল চক্র নিয়ন্ত্রণ করছেন পাসপোর্ট অফিসের ফারুক। টাকা না দিলে গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাসপোর্ট অফিসের ফারুকের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী এইসব দালাল চক্রকে একাধিকবার গ্রেফতার করলেও তারা আবারও পুনরায় পাসপোর্ট অফিসের দালালি করে পাসপোর্ট অফিসের অফিসারদের অনৈতিক ভাবে লক্ষ লক্ষ আদায় করে দিচ্ছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক জানান দালালদের মাধ্যমে আবেদন জমা না দিলে বিভিন্ন ধরনের হয়রানি স্বীকার এমনকি তাদের সাথে খারাপ ব্যবহার করছে ফারুক নামের এক কর্মকর্তা। এতে করে দিনে দিনে বাড়ছে গ্রাহক পর্যায়ে অসন্তুষ্টি এবং সরকারি কর্মকর্তাদের প্রতি বিরুপ মন্তব্য। মাঝে মাঝে লোকদেখানো অভিযান দিলেও চিহ্নিত দালাল চক্র রয়ে যায় ধরা ছোয়ার বাহিরে। তারা আরো বলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরকারি পরিচালক মোহাম্মদ শামীম যোগদান করার পর থেকে দালাল ও রোহিঙ্গাদের তৎপরতা বেড়েছে। যা পূর্বে ঘটেনি। আমরা মনে করি দালাল চক্র ও নিয়ন্ত্রণ না করতে পারার ব্যর্থতা পাসপোর্টের শামীম উপরেই বরতায়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ শামীম ও ফারুকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।

উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ শামীম মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সঠিক নয়। যদি ফারুকের বিষয়ে অভিযোগ থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।