সোহাগের পড়াশোনার খরচ ও ফুটবল প্রশিক্ষণে পাশে থাকবে খোরশেদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ১০:২০ অপরাহ্ন / ১০০০
সোহাগের পড়াশোনার খরচ ও ফুটবল প্রশিক্ষণে পাশে থাকবে খোরশেদ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আমার পাশের ছেলেটির নাম সোহাগ। ছেলেটির সাথে আমার পরিচয় মশক নিধন কর্মী হিসাবে। সে আমাদের ১৩নং ওয়ার্ডে দিন প্রতি ৩০০ টাকা রোজে মশক নিধন কর্মী হিসাবে নতুন যোগ দিয়েছে। তার বাবা শহরের ডনচেম্বার এলাকায় একটি স’মিলে কাজ করে। কাজের পাশাপাশি সোহাগ নারায়নগন্জ কলেজের প্রথম বর্ষে পড়ালেখা করে এবং মহসীন ক্লাবে নিয়মিত ফুটবল প্রাকটিস করে। আজ সন্ধায় আমার অফিসে খেলোয়াড়দের পোষাকে ঘুরাঘুরি করতে দেখে জানতে পারলাম সে আমাদের টিমে নতুন যোগ দিয়েছে। আজ কলেজ টিমের প্রাকটিস করতে করতে সময় হয়ে যাওয়ায় সরাসরি চলে এসেছে।
সোহাগ নিজের পড়াশোনা চালানোর জন্য কাজে যোগ দিয়েছে জানালো।এমন একজন আদর্শ কিশোর যে কিনা কাজ করে, নিয়মিত পড়াশোনা করে, আবার সময় করে ফুটবল প্রশিক্ষণ নেয়।
তার মত একজনের সাথে ছবি তোলা ও তার কর্মময় জীবন আপনাদের কাছে তুলে ধরার লোভ সামলাতে পারলাম না।
সোহাগকে কথা দিয়েছি আমি তার পড়াশোনার খরচ ও ফুটবল প্রশিক্ষণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আল-আমিন ঘরে ঘরে সোহাগের মত সন্তান দিন।