Vসদর থানার শহিদনগর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন / ১০০০
Vসদর থানার শহিদনগর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

সদর থানার শহিদনগর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায় গ্রেফতার নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শহিদ নগর ১৭ নম্বর ওয়ার্ডের বায়তুল ওয়াকিল জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিঃ) বিনয় বাড়ৈ ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ জামাল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর থানার মুসলিম নগর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।