আগামীতে বিএনপির সরকার গঠন করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে : টিটু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন / ১০০০
আগামীতে বিএনপির সরকার গঠন করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে : টিটু

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু বলেছেন, আপনারা বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কালাম ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে পাঠাবেন। আগামীতে বিএনপির সরকার গঠন করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত যাবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী, তারেক রহমান ও ধানের শীষের প্রার্থী আমাদের কালাম ভাই প্রতিদ্বন্দ্বীতা করবে। আমি বিশ্বাস করি যে ভোটের অধিকারের জন্য আমাদের নেত্রী খালেদা জিয়া লড়াই করে গেছেন, আমরা রাজপথে রক্ত দিয়েছি খুন ও গুম হয়েছি সেই ভোটের অধিকার প্রয়োগ করবে নারায়ণগঞ্জের মানুষ আগামী ১২ তারিখ।

এসময় প্রার্থী আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোঃ রেজা রিপন, আবুল কাউসার আশা, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।