নির্বাচনের সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন / ১০০০
নির্বাচনের সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে

নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ীপক্ষকে দায়িত্ব নিতে হবে

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,নির্বাচনের পরে সহিংসতা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে প্রত্যাশিত ছিলো না। এটা পুরোনো রাজনীতি যার বিপক্ষে দীর্ঘ সংগ্রামের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো দৃশ্যত সুন্দর একটি নির্বাচনের পরে দেশের বিভিন্ন এলাকায় যে সহিংসতা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। এই সহিংসতা রোধে সরকার ও বিজয়ীপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।

আজ ১৪ ফেব্রুয়ারি, শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র উপর্যুক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে নিস্ক্রিয় হলে চলবে না, আইন-শৃংখলা বাহিনীকে হাল ছাড়লে চলবে না। নতুন সরকার দায়িত্ব নেয়ার আগপর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সক্রিয় ভূমিকায় থাকতে হবে। অন্যথায় সহিংসতাহীন জাতীয় নির্বাচনের অর্জন নির্বাচন পরবর্তী সহিংসতায় ম্লান হয়ে যাবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপরে। নির্বাচনোত্তর সহিংসতা রোধে তারা ব্যর্থ হলে শুরুতেই গলদ বলে সাব্যস্ত হবে যা তাদের প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হবে। তাই বিএনপির নেতৃবৃন্দকে বলবো, দ্রুততার সাথে দলীয় ব্যবস্থা নিন। সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহিতার আওতায় আনুন।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ