বন্দরে জাতীয় পার্টি নেতা চাঁন মিয়া আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন / ১০০০
বন্দরে জাতীয় পার্টি নেতা চাঁন মিয়া আটক

বন্দরে জাতীয় পার্টি নেতা চাঁন মিয়া আটক

 

ওসমান পরিবারের অন্যতম সহযোগী জাতীয় পার্টি নেতা চাঁনমিয়াকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার ২২ জুন রাত ৮টায় বন্দর ঘাট এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত চাঁন মিয়া ঢাকার যাত্রাবাড়ি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হতওযা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, চাঁন মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।