নারায়নগঞ্জ সদর থানায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন / ১০০০
নারায়নগঞ্জ সদর থানায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়নগঞ্জ সদর থানায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

এর আগে গতকাল রাত ২টা ৩৫ মিনিটে সদর মডেল থানার ১১ নম্বর ওয়ার্ডের খানপুর সর্দারপাড়া এলাকায় দারুস সালাম এতিমখানার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার মো. দুলাল ওরফে মোহর আলী দেওয়ানের ছেলে মো. আশিক দেওয়ান (৩১) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সাগর ইসলাম (৩৩)। বর্তমানে আশিক দেওয়ান সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় এবং সাগর ইসলাম খানপুর এলাকায় বসবাস করতেন।

 

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে মোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

 

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আশিক দেওয়ানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৬টি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া সাগর ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।