রুপগঞ্জে মাদকসহ ছাত্রলীগ সাকিব নেতা গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ১০০০
রুপগঞ্জে মাদকসহ ছাত্রলীগ সাকিব নেতা গ্রেপ্তার

রুপগঞ্জে মাদকসহ ছাত্রলীগ সাকিব নেতা গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৭ বোতল মাদকসহ উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী (২৫) ও তার এক সহযোগী রাজুকে (২৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৪ জুন) রাতে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গর্বন্ধপুর হাজী মার্কেট এলাকায় একদল ডিবি পুলিশ অভিযান চালায়। মাদক বিক্রির সময় ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর কাছে ২০ বোতল মাদক (স্কাফ) ও তার সহযোগী রাজুর কাছে ৭ বোতল মাদক (স্কাফ) পায়।

 

গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব চৌধুরীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি সহ আরও ৪টি মামলা রয়েছে।

 

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আরিফ খানঁ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস, মাদকসহ যে কোন অন্যায়ের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।