সোনারগাঁয়ে বিশেষ অভিযান ৫ গ্রেপ্তার,দেশীয় অস্ত্র ও অটোরিকশা উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে বিশেষ অভিযান ৫ গ্রেপ্তার,দেশীয় অস্ত্র ও অটোরিকশা উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযান ৫ গ্রেপ্তার,দেশীয় অস্ত্র ও অটোরিকশা উদ্ধার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

 

শুক্রবার (২৬ জুন) সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন— মৃদুল হাসান আপন (১৯), মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোর (১৬)।

 

পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

 

অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, একটি ধারালো চাপাতি, একটি দা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দস্যুতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

তবে, দস্যুতার প্রস্তুতির অভিযোগটি পুলিশের দাবি। বিষয়টি আদালতে বিচারাধীন এবং আদালতের রায়ের আগ পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের দোষী হিসেবে গণ্য করার সুযোগ নেই।