
বন্দরে জুয়েল হত্যার ৪০দিন এখনো ধরা পড়েনি মূল আসামীরা
বন্দর শান্তিনগরে জুয়েলর হত্যার ৪০দিন পার হয়ে গেছে এখনো মূল আসামিরা ধরা পড়েনি হতাশ জুয়েলের পরিবার ।
বন্দর শান্তিনগরে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার জুয়েলর রুহের মাগফেরাত কামনায় ২০টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৬ জুন) দুপুরে জুমার নামাজ শেষে।
এই সময় নিহতের বড়ভাই সোহেলসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন আমার ভাই এর ৪০দিন পার হয়ে গেছে এখনো মূল আসামিরা ধরা পড়েনি।
স্থানীয়রা জানান, নির্মম এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
জুয়েলর রুহের মাগফেরাত কামনায় পরিবারের উদ্যোগে ২০টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আপনার মতামত লিখুন :