ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা মোহাম্মদ সোহাগের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন / ১০০০
ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা মোহাম্মদ সোহাগের

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ সোহাগ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।