সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন / ১০০০
সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে 

সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

মানববন্ধন

 

নারায়ণগঞ্জের বন্দর থানার অর্থলোভী ওসি জামাল উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও জনগণ।

 

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদী মানববন্ধনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

তথ্যানুসন্ধানে প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লাকে গত সোমবার গ্রেফতার করা হয়েছে।স্থানীয় সুত্র জানায়,থানার ওসি জামাল উদ্দিন একটি হত্যা মামলায় ১০ লাখ টাকার ঘুষ চেয়ে না পেয়ে আদালত প্রাঙ্গণ থেকে সাংবাদিক নুরুজ্জামান মোল্লাকে গ্রেফতার করে।এর প্রতিবাদে ও মুক্তির দাবীতে বন্দর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী নেত্রী মুন্নী সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ. সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বন্দর প্রতিনিধি নাছির উদ্দিন,সহ সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের মেহেদী হাসান সজীব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সভাপতি ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম শাহীন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর কমিটির সাধারণ সম্পাদক জি কে রাসেল, সহ-সভাপতি আবুল বাশার, অর্থ সম্পাদক মোহাম্মদ কাজল, বন্দর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, মফস্বল সাংবাদিক ফোরামের কর্মকর্তা ইকবাল হোসেন।

 

এছাড়াও বন্দর প্রেসক্লাবের শাহজামাল, মেহেদী হাসান রিপন, ইকবাল হোসেন, সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়া, ইমদাদুল হক মিলন, সিএনএন বাংলার আলমগীর হোসেন ও মহিউদ্দিন কাদির সহ নানা শ্রেনী পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

 

বক্তরা বলেন, সম্প্রতি বন্দরে ইসলামী আন্দোনের নেতা বুলবুল খুনের পিছনে ওসির হাত রয়েছে। ওসির দায়িত্বে অবহেলা ও গাফলতির কারণে বুলবুল খুন হয়। যখন সিফাত বাহিনী একের পর এক অপরাধ করে যাচ্ছে তখন সিফাতকে গ্রেফতার করতে ওসির কোন ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

এলাকায় চাউর আছে ওসি জামাল উদ্দিন গোপনে সিফাতের সাথে ও সন্ত্রাসী বল্টু আমজাদের সাথে বৈঠক করে তাদের ছাড় দেয়ায় বন্দরে অপরাধ প্রবনাতা বৃদ্ধি পেয়েছে। নয়তো যখন রাজনৈতিক নেতা খুন হলো তখন ওসির চেয়ার রক্ষার জন্য অল্প সময়ের মধ্যে সিফাত বাহিনীকে গ্রেফতার করে। এই অযোগ্য ওসির অপসারণ দাবি করেছে সাংবাদিক মহল। সেই সাথে নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তি দাবি করেন সাংবাদিকরা।