নারায়ণগঞ্জ সদরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ সদরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রত্যেক থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ৩ অক্টোবর রাত ৮.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ আখড়া ১৪নং এল এন এ রোডস্থ মোখলেছুর রহমান এর টিনশেড বাড়ীর দক্ষিণ পাশে গলি রাস্তার উপর থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় (৩৮), পিতা-মোখলেছুর রহমান, মাতা-লিপি বেগম, স্থায়ী সাং- দেওভোগ আখড়া, ১৪নং এল এন এ রোড, থানা- নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় (৩৮) এর বিরুদ্ধে ইতোপূর্বেক মাদকদ্রব্য আইন আইনে পৃথক ০৩টি মামলা বিচারাধীন রয়েছে।