বন্দরে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ২:৪২ অপরাহ্ন / ১০০০
বন্দরে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার 

বন্দরে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার

 

বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ১৩ (তেরো) জন মাদকসেবী, পূর্বের মামলার ০১ (এক) জন চোর ও গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ (পাঁচ) জন সহ সর্বমোট ১৯ (উন্নিশ) জন আসামী গ্রেফতার।

 

সূত্র মতে, জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে চলমান বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ ফোর্সের সহায়তায় ৬ সেপ্টম্বর বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ১৩ জন মাদকসেবী, পূর্বের চুরি মামলার ০১ (এক) জন চোর ও গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ (পাঁচ) জন সহ সর্বমোট ১৯ (উন্নিশ) জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।