নোয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন / ১০০০
নোয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও মাদক কারবারি সাদ্দাম হোসেনকে (৩৯) ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী র‍্যাব -১১ কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড।

গ্রেফতার সাদ্দাম হোসেন ফেনী জেলার মৃত আবদুল সোবহানের ছেলে। সে একাধিক মামলার পলাতক মাদক কারবারি।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার আলীপুরের খালপাড়ে মুন্নান মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। তখন মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন প্রাইভেটকার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে কাছাকাছি এলে সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক সাদ্দাম হোসেন গাড়িটি না থামিয়ে কৌশলে ওভারটেক করে পালানোর চেষ্টা করেন। এ সময় গাড়িটির পিছু ধাওয়া করে রাত ২টার দিকে মুন্নান মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে ধৃত আসামিসহ গাড়িটিকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।