দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৩:১২ অপরাহ্ন / ১০০০
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. মিরাজ মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের জব্বার মিয়ার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সকালে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলচালক মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।