বন্দরে কালামের জন্য ধানের শীষে ভোট চাইলেন মুকুল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন / ১০০০
বন্দরে কালামের জন্য ধানের শীষে ভোট চাইলেন মুকুল

নিজস্ব সংবাদদাতা:
অবশেষে মান ভাঙলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহানগর বিএনপি নেতা আতাউর রহমান মুকুল। ৯ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা গণতন্ত্রের মাতা বিএনপির প্রয়াত চেয়ারপারসন বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় বন্দরের সালেহনগর এলাকায় ২১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানপূর্বক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তার চাচাতো ভাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দসহ সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান। দীর্ঘ দিন এ্যাডভোকেট আবুল কালাম ও আতাউর রহমান মুকুলের মধ্যে কিছুটা চাপ বিরোধ দেখা দিলেও শুক্রবারের আয়োজনে আবুল কালামের পক্ষে আতাউর রহমান মুকুলের ভোট চাওয়ার বিষয়টি সকলের মাঝে বেশ উদ্দীপণা সৃষ্টি করে। যুবদল নেতা মাসুদ ও স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আতাউর রহমান মুকুল ছাড়াও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ কাজল,এমারত,নিজাম,সাখাওয়াত হোসেন পিংকি,আমির হোসেন,মোঃ আমির,মিজান,মোখলেছ,নেয়ামত,পাঠান,রোকসানা প্রমুখ। পরিশেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।