
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হয়েছেন আওয়ামী লীগের দোসর আক্কেল আলী। এ নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে কৃষক দল ও বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে উক্ত কমিটি প্রত্যাখান করেছে।
তারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেছে ৩ লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসর আক্কেল আলীকে আহবায়ক ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ভাগিনা জাকারিয়া কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের অনুমতি প্রদান করে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান ও সাধারণ সম্পাদক অনুমতি প্রদান করেন।তারা আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে পূর্নবাসন করছে।
নেতাকর্মীরা নাম গোপন রাখার শর্তে বলেন,বক্তাবলী ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের দোসর আক্কেল আলী ৩ লাখ টাকার বিনিময়ে কমিটি নিয়ে আসে।এটা প্রচার হলে বক্তাবলী ইউনিয়ন বিএনপির, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেঁটে পড়েন।
অবিলম্বে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের কমিটি বাতিলের জোর দাবী জানান।
এ ব্যাপারে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সভাপতি জুয়েল আরমান মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে বলেন,যারা বিরোধীতা করছে তাদের কমিটি দেয়ার জন্য ৫ মাস ঘুরছি। তারা আসেনি।এরা গিয়াসের লোক। ওরা আড়াই লাখ টাকা দিতে চেয়েছিল।আপনি ৩ লাখ টাকা নিয়ে এ কমিটির অনুমতি দিয়েছেন এ প্রশ্নের জবাবে বলেন,দুর মিয়া টাকা কি গাছে ধরে।তারা বললো আর আপনি শুনলেন।আপনার ভিওসকি।বলেছি আওয়ামী লীগ করুক তাতে কি?
জেলা কৃষক দলের আহবায়ক ডাঃ মোঃ শাহীন মুঠোফোনে বলেন,এটা অনুমতি দিয়েছে থানা কমিটি।থানা কমিটি যদি আওয়ামী লীগের লোকজনকে পূর্নবাসন করে থাকে আমি থানা কমিটি বাতিল করে দিবো।
আপনার মতামত লিখুন :