
আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় পুকুর থেকে শারমিন (২৫) নামে এক নারী মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ওই গ্রামে মইজউদ্দিনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসি।
শারমিন ওই গ্রামের ওমর আলীর মেয়ের ঘরের নাতনি।
স্থানীয়রা জানান, ওমর আলীর এক মেয়ে তার দুটি কন্যা সন্তান নিয়ে তার বাবার বাড়ীতে বসবাস করে আসছিল। এদের একজন নিহত শারমিন। শারমিনের মৃগি রোগ ছিল বলে জানায় বাড়ীর লোকজন। শুক্রবার দুপুরে শারমিন পুকুরে একা গোসল করতে নেমে আর উঠে আসেনি। পরে বাড়ীর লোকজন পুকুরে খুঁজতে বিকেলে তার মরদেহ পুকুর থেকে তুলে আনে।
আপনার মতামত লিখুন :