আড়াইহাজারে প্রতারণার অভিযোগে ভুয়া পুলিশ ভেবে তিন পুলিশ সদস্যকে গণপিটুনি!


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে প্রতারণার অভিযোগে ভুয়া পুলিশ ভেবে তিন পুলিশ সদস্যকে গণপিটুনি!

আড়াইহাজারে প্রতারণার অভিযোগে ভুয়া পুলিশ ভেবে তিন পুলিশ সদস্যকে গণপিটুনি!

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শান্তিরবাজার এলাকায় ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে গণপিটুনির শিকার হতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনের নাম মামুন, আমান ও কবির। কেরানিগঞ্জ থানায় তারা কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা নিজেদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ প্রকাশ করে। অনেকের ধারণা ছিল, প্রকৃত পুলিশ কখনো এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে পারে না। এ কারণে এলাকাবাসী তাদের ভুয়া ডিবি সদস্য মনে করে আটক করে গণপিটুনি দেয়।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। পরে আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সবজেল হোসেন জানান,প্রথম তিন পুলিশ সদস্যকে গাউসিয়া এলাকা থেকে আটক করে আড়াইহাজারের শান্তিবাজারে নিয়ে মারদর করে আটক করে রাখে এলাকাবাসী।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।