রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংরক্ষণ ও মাদক সেবনের দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৯ জুন) মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

 

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের কালাদী এলাকার আব্দুল সাফফারের ছেলে মো. আব্দুল্লাহ (৩৩), ও মো. মোস্তাকিম (২২), দক্ষিণ নবগ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে মো. সজিব (২৮), আহাম্মেদ রহিমের ছেলে মোসা মিয়া (৩৫), চনপাড়ার মো. আব্দুল গফুরের ছেলে মো. সম্রাট (২০), নগরপাড়ার মৃত মনির হোসেনের ছেলে মোহাম্মদ ওবায়দুল (২৯), এবং দেলপাড়ার হযরত আলীর ছেলে মো. আফানুর (৪০)।

 

এর মধ্যে মো. আব্দুল্লাহ, মো. মোস্তাকিম ও মো. সম্রাটকে এক বছর করে, মো. সজিবকে ছয় মাস এবং মোসা মিয়া, মোহাম্মদ ওবায়দুল ও মো. আফানুরকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।