
সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে শব্দদূষণবিরোধী অভিযানে দুটি পরিবহন থেকে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. মান্নান মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভিন্ন ভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :