বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সামসুদ্দিন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সামসুদ্দিন গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সামসুদ্দিন গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রির সময় সামসুদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার বিকেলে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার শুকতারা গাড়ি পার্কিং-সংলগ্ন আরমানের হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কামতাল তদন্তকেন্দ্র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সামসুদ্দিন বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত আলিম মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযান পরিচালনাকারী এসআই অনিল চন্দ্র জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।