
রুপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিম্নোক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে—
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিবরণ
১। নাম: মোঃ শাহীন বাবুর্চি (৬৫)
পিতা: মৃত মোঃ আঃ রহমান
মাতা: মোসাঃ মোর্তুজা খাতুন
স্থায়ী ঠিকানা: সাং—জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
বর্তমান ঠিকানা: সাং—মোগরাপাড়া পল্লী বিদ্যুৎ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
দণ্ড: ০১ (এক) মাস কারাদণ্ড।
২। নাম: মোঃ আল আমিন (৫৫)
পিতা: মৃত মোঃ আমজাদ হোসেন
মাতা: মৃত মোসাঃ ফিরোজা বেগম
স্থায়ী ঠিকানা: সাং—চামটা, নড়িয়া, শরীয়তপুর
বর্তমান ঠিকানা: সাং—শনিআখরা, কদমতলী, ডিএমপি, ঢাকা
দণ্ড: ০২ (দুই) মাস কারাদণ্ড।
৩। নাম: মোঃ সুমন ভূঁইয়া (৩৫)
পিতা: মোঃ মেওয়াচান ভূঁইয়া
মাতা: মোসাঃ হাসলে আরা বেগম
ঠিকানা: সাং—কাদিয়াড়া টেক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ০২ (দুই) মাস কারাদণ্ড।
৪। নাম: মোঃ খোকন (৪৪)
পিতা: মোঃ গনি শিকদার
মাতা: মোসাঃ সাফিয়া বেগম
ঠিকানা: সাং—চনপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ০৩ (তিন) মাস কারাদণ্ড।
৫। নাম: মোঃ সাব্বির মোল্লা শিবির (৩২)
পিতা: মোঃ বমাদি
মাতা: মোসাঃ দায়েন মোল্লা
ঠিকানা: সাং—তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ০৩ (তিন) মাস কারাদণ্ড।
৬। নাম: মোঃ হিমেল মিয়া (২২)
পিতা: মোঃ হিরন মিয়া
মাতা: মোসাঃ বিউটি খাতুন
ঠিকানা: সাং—মোগলাকুল দক্ষিণপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ০৩ (তিন) মাস কারাদন্ড।
৭। নাম: মোঃ মোহন আহমেদ (২০)
পিতা: মোঃ নবী হোসেন
মাতা: মোসাঃ রেহেনা
ঠিকানা: সাং—লালুরকান্দি, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
দণ্ড: ০৩ (তিন) মাস কারাদণ্ড।
৮। নাম: মোঃ আশিক (২০)
পিতা: মোঃ সিরাজ উদ্দিন হোসেন
মাতা: মোসাঃ রেহেনা বেগম
ঠিকানা: সাং—বরাব, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ০৩ (তিন) মাস কারাদণ্ড।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আব্দুল্লাহ-বিন-শফিক।
মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :