
ফতুল্লায় সেচ্ছাসেবক লীগ নেতা ইথুন ইসলাম গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইথুন ইসলামকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পশ্চিম মাসদাইর গুদারাঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইথুন ইসলামের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।
তবে জানা গেছে, গ্রেফতারের সময় ইথুন ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে যায়। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।
ইথুন ইসলামের গ্রেফতারের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :