
রূপগঞ্জ এনসিপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মো. আজিজুল হাকিম রাতুলকে আহ্বায়ক এবং মো. শাখাওয়াত হোসেন তারেককে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে রূপগঞ্জ উপজেলা শাখার এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সা. অব. মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জাবেদুল হক সিয়াম। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. গাফফার চৌধুরী, মো. গোলাম রাব্বানী, মো. স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মো. আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন।
দপ্তর সম্পাদক করা হয়েছে মো. সাফিন খন্দকারকে। কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদ রাখা হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোসা. নুসরাত তাবাসসুম, শাহাবুদ্দিন পাঠান, মো. রাকিবুল হোসেন শ্রাবন, মো. সাব্বির আহমেদ, মো. সেলিম রানা, মো. রুবেল মিয়া, মো. সিয়াম আহমেদ, মোসা. গোলাপি বেগম, মো. জুবায়ের হাসান নিবির, মো. ইমরান হোসেন, মো. জাহিদুল ইসলাম পলক, মো. মিলটন মিয়া, মো. অনিক মিয়া, মো. হাছান, মো. নাঈম মিয়া, মো. ইব্রাহিম, নূর মোহাম্মদ ও মাসুদ রানা।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার) ও সদস্য সচিব জোবায়ের হোসেনের অনুমোদনে কমিটিটি গঠন করা হয়েছে। জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশের ভিত্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি দলীয় অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক আজিজুল হাকিম রাতুল ও সদস্য সচিব শাখাওয়াত হোসেন তারেকের নেতৃত্বে রূপগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :