
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দরে ডেভিল হান্ট অভিযানে দেশীয় অস্র সহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।তার বিরুদ্ধে থানায় অস্র আইনে মামলা করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উত্তরপাড়া থেকে ওই ছিনতাইকারীকে দেশীয় অস্র সহ গ্রেফতার করে থানা পুলিশ।
অভিযান পরিচালনাকারী এসআই ইদ্রিস আলী বলেন, নবীগঞ্জ উত্তরপাড়ার মোহাম্মদ আলীর পুত্র সিফাত(১৯) ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে মাদক ব্যাবসা ও ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গতকাল রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৩ টি সুইসগিয়ার,১টি চাইনিজ কুড়াল,২টি ধারালো ছুরি ও ১টি ক্ষুর সহ সিফাতকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।তাদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, যেকোন অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে দেশীয় অস্র হেফাজতে রাখার অভিযোগে নিজে বাদী হয়ে সিফাতের বিরুদ্ধে অস্র আইনে মামলা করেন।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন,মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :