
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনের একটি নির্জন জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে ড্রামের মুখ বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতর থেকে মরদেহ উদ্ধারের কার্যক্রম অব্যাহত রেখেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং আশপাশের এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :