রূপগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, আহত-৮


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, আহত-৮

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। এদের মাঝে আশঙ্কাজনকভাবে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাচঁপুর থেকে লেগুনা যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল। এসময় লেগুনাটি মৈকুলী বিব্রাদার্সা পোশাক কারখানার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এসময় লেগুনাটির ভেতরে থাকা চালকসহ অন্তত৮ জন যাত্রী আহত হয়। এদের মাঝে কয়েকজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনাং অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।