ইতালিতে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন / ১০০০
ইতালিতে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

ইতালিতে বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা। দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশ হলেন বিদেশি নাগরিক। ইতালির জনমিতি বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তুলে ধরেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন।

৩৪তম কারিতাস-মিগ্রান্তেস অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ, অর্থাৎ অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি।

ইতালিতে বসবাসরত বিদেশিদের প্রধান উৎস দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন এবং চীনকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পেরু এবং বিশেষ করে বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে। মাত্র দুই বছরে বাংলাদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতালির অর্ধেকেরও বেশি প্রদেশে নতুন ইস্যু করা রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির ক্ষেত্রে বাংলাদেশিরা এখন শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে।

ইতালিতে নিয়মিতভাবে বসবাসরত বিদেশিরা মূলত দেশটির মধ্য এবং উত্তরাঞ্চলেই থাকেন। তবে, অনিয়মিত অভিবাসীদের উপস্থিতি সারা দেশে অসমভাবে ছড়িয়ে আছে।

এতে আরও বলা হয়েছে, অনিয়মিত অভিবাসীদের আবাসন পরিস্থিতি খুবই অনিশ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে এটি নির্ভর করে স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী। দক্ষিণ ইতালির গ্রাম থেকে মধ্য ও উত্তরাঞ্চলের শহরেও তারা বসবাস করছেন।

আবাসন নিয়ে কারিতাস ইতালি ও মিগ্রান্তেস ফাউন্ডেশনের যৌথ এক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে তীব্র আবাসন সংকট বৈষম্য, দুর্দশার পাশাপাশি নানা ধরনের প্রতিবন্ধকতাও তৈরি করছে। এ কারণে, ইতালিয়ান সমাজে বিদেশি নাগরিকরা ব্যাপকভাবে পিছিয়ে পড়ছে।

সারাদেশ বিভাগের আরো খবর

এমপিরা অনিয়ম করলে স্পিকার ও ইসি যৌথ তদন্ত করবেনির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ কিংবা একক উদ্যোগে সেই এমপির কর্মকাণ্ড তদন্ত করা যাবে। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে- যে তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িয়ে গিয়েছেন, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা ইসির কাছে ন্যস্ত করতে পারেন। বাংলাদেশে কখনো এটিকে চর্চা করা হয়নি। এখন এই আইন সংশোধন হয়েছে।  বিজ্ঞাপন

আরও খবর