সিদ্ধিরগঞ্জে তাকবির হত্যায় ২ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ২:২৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে তাকবির হত্যায় ২ জন গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জক তাকবির আহমেদ (২২) হত্যাকান্ডের ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শুক্রবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পিবিআই এর পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার খোরশেদ মিয়ার ছেলক মোঃ হারুন (৩৪) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রফিকুল (৩৮)। এর আগে গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক তদন্তে মাদক ও অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ডটি সংঘটিত হয়। তাকবিরকে হত্যা করার পর হত্যাকান্ডটি প্রভাবিত করতে তারা পুরাতন একটি সিম সচল করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। আসামিরা জিজ্ঞাসাবাদে আদালতে জবানবন্দি প্রদান করে।

এর আগে গত ২৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে তাকবিরের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তাকবিরের পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।