নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে বাপ্পি রায় চৌধুরীর সাক্ষাৎ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন / ১০০০
নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে বাপ্পি রায় চৌধুরীর সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রী শ্রী বলদেব জিউড় আখড়া ও শিব মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাপ্পি রায় চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে নাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান বাপ্পি। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং সাখাওয়াত হোসেন খান বাপ্পি রায় চৌধুরীকে জড়িয়ে ধরেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা