সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদকসেবী একজন এবং ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী হিসেবে নাজমুল (৩০) রয়েছেন। তিনি সোনারগাঁ উপজেলার বেহাকৈর গ্রামের আয়াত আলীর ছেলে।

 

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন হাবিবুর রহমান মৃধা (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৬) ও মো. রাজিম (২২)। হাবিবুর রহমান মৃধা নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী (মৃধাবাড়ী) এলাকার বাসিন্দা। দেলোয়ার হোসেন মঙ্গলেরগাঁও (কান্দাপাড়া) এলাকার এবং রাজিম আড়াইহাজার উপজেলার ডোমারচর পাঁচআনী এলাকার বাসিন্দা।

 

এ ছাড়া ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ইয়া নবী (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

 

ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসান। আনোয়ার হোসেন পাটাহাত্তা এলাকার, ফয়সাল বেইলর (বুড়িবাড়ি) এলাকার এবং জাহিদ হাসান ভাটিপাড়া এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।