আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে না.গঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল 

Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন / ১০০০
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে না.গঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল 

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে না.গঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শহরের খানপুর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে মিছিল বের করেন যুবদল নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। এসময় নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুশিয়ারি দেন তারা।

এসময় মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।