তরুণরাই আমাদের ভবিষ্যৎ : মঈনুদ্দিন আহমাদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন / ১০০০
তরুণরাই আমাদের ভবিষ্যৎ : মঈনুদ্দিন আহমাদ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দর ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার থেকে গণসংযোগ শুরু করে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রæতি দেন।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। এই এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নির্বাচিত হলে অত্র এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ ।
এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর জোর দেন। তিনি বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমানের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিল মহানগরী সূরা সদস্য মো. জাকির হোসাইন, থানা নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবদুল্লাহ, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রর্থী মহিউদ্দিন মিয়া প্রমুখ।