শহরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুলের ৩১ দফার লিফলেট বিতরন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন / ১০০০
শহরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুলের ৩১ দফার লিফলেট বিতরন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরনের মধ্যে দিয়ে জন সর্মথনে এগিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শহরের মিশনপাড়া এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়। পরে শহরের আমলাপাড়া, কালিরবাজার, শীতলক্ষ্যা, নিতাইগঞ্জ, পাইকপাড়া, নয়াপাড়া, বৌ-বাজার, বাবুড়াইল, মরগ্যান দুই নাম্বার গেইট দিয়ে শেষ হয়। এসময় শহরে রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাবুল বলেন, আমি আজ খুবিমুগ্ধ কারন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমার মানুষের দ্বারে দ্বারে যে লিফলেট বিতরণ করছি সেটি জনগণ স্বাদরে গ্রহণ করছেন। আপনারা দেখেছেন আমি কেমন সাড়া পাচ্ছি। এমন একজন মানুষ নেই যে আমাকে দেখে বুকে জড়িয়ে ধরেনি। নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে। আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যেন সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন সেজন্য আপনারা দোয়া করবেন।