
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের অন্যতম সহযোগী মনির হোসেন এবার মুছাপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
জানা যায়,গত শনিবার (১৩ ডিসেম্বর) মুছাপুর ইউনিয়ন বিএনপির ৭টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩,৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ। এরপর থেকেই বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের বিরুদ্ধে উঠে আসছে একে একে নানান অভিযোগ।
এর মধ্যে অন্যতম অভিযোগ হলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোসরদেরকে বিভিন্ন ওয়ার্ড বিএনপির কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের অন্যতম সহযোগী মনির হোসেনকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের অন্যতম সহযোগী ছিলেন এই মনির হোসেন। তাঁর নেতৃত্বে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের এ নেতাকে সভাপতির পদ দিয়ে বিতর্কিত কমিটি করা হয়েছে। এতে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ জড়িত।
আপনার মতামত লিখুন :