নাঃগঞ্জের এলডিপি সভাপতি কামাল প্রধান প্রতারনা মামলায় গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন / ১০০০
নাঃগঞ্জের এলডিপি সভাপতি কামাল প্রধান প্রতারনা মামলায় গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নারায়ণগঞ্জ মহানগরের এলডিপির সভাপতি পরিচয়দানকারী প্রতারক কামাল প্রধান আবারো গ্রেফতার হয়েছে। ২৫ জানুয়ারি দুপুরে বন্দর থানা পুলিশ আসামীকে প্রতারনা ও জাল জালিয়াতি মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। গত ২৪ জানুয়ারি রাতে জেলা পুলিশের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জালকুড়ি মাজার রোড এলাকা থেকে কামালকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে রাতেই বন্দর থানায় আসামীকে হস্তান্তর করা হয়।

জানা যায়, জাল দলিল সৃজনকারী, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মানব পাচার, নারী কেলেঙ্কারি, সাইবার ক্রাইম, চরিত্র হরনকারীসহ প্রায় ২ ডজন মামলার আসামী বাটপার কামাল প্রধান দীর্ঘদিন যাবৎ সাধারণ ও নিরীহ মানুষদের জিম্মি করে প্রতারনা করে আসছিল। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানী করে। এছাড়াও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে স্বর্বশান্ত করে আসছিল। বেশ কয়েকবার জনতা কর্তৃক গণধোলাইয়ের শিকারও হয়েছে এই কামাল প্রধান। বন্দর থানার বাগবাড়ী এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান আদালত কর্তৃক বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাজা পরোয়ানা জারি হয়। যার ফলে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাজার রোড এলাকার জাহাঙ্গীর আলমের শাহজালাল ভিলার ৩য় তলায় বাসা ভাড়া করে আত্মগোপনে বসবাস করছিল। চাঁদপুর জেলার উত্তর মতলব থানার নগরকান্দি গ্রামে কামালের দাদার বাড়ি আর নানার বাড়ি হলো রামদাসপুর একলাসপুর গ্রামে। তার শ্বশুর বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও কোন্ডা এলাকায় এবং ফতুল্লার ভূইয়াপাড়া সহ নন্দীপাড়া এলাকায় অসামাজিক কার্যকলাপের আখড়া গড়ে তুলেছিল এই কামাল প্রধান। নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক, কখনো সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বশেষ নারায়ণগঞ্জ মহানগর এলডিপির সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। কিন্তু এলডিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান ২৫ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান নারায়ণগঞ্জ মহানগর এলডিপির কমিটি অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ এবং বিলুপ্ত করা হয়েছে। কেউ যদি এলডিপির সভাপতি বা অন্যকোন পরিচয় দিয়ে অপকর্ম করে তার দায়ভার এলডিপি নিবেনা। শুধু তাই নয় কামাল প্রধান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ বিভিন্ন ভাবে অশ্লীল মন্তব্য করে ফেইসবুকে ব্যাঙ্গবিদ্রুপ করেছিল। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় প্রার্থী এড. আবুল কালাম ও তার ছেলে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশাকে চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ অপপ্রচার চালিয়ে আসছিল। কামালের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় সাইবারক্রাইম অপরাধের জন্য লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। কামাল প্রধান একজন দুর্ধর্ষ চাঁদাবার ও শীর্ষ প্রতারক। থানা পুলিশ কামাল প্রধানকে ৫২২/২৫ সিআর মামলার ওয়ারেন্ট বলে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করে। অবশেষে পুলিশের জালে আটকা পড়ায় নারায়ণগঞ্জের মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলেও কামালের অন্যতম সহযোগী ভেজাইল্যা সুলতান মাহমুদ, আলমগীর, জসিম উদ্দিন মুন্সী, শহিদুল ইসলাম রিপন, রফিক শেখ, হাফিজ, নাসিমা বেগম, অন্তরা ইসলাম নিপা, জলি বেগম ও রূপালী সহ আরো কয়েকজন প্রতারকচক্র এখনো সক্রিয়। তাদের দ্রুত গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার, র‌্যাব ও ডিবির আশুহস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।