সবসময় বন্দর প্রেসক্লাবের পাশে আছি : আবুল কালাম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন / ১০০০
সবসময় বন্দর প্রেসক্লাবের পাশে আছি : আবুল কালাম

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালামকে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পেশাজীবি সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনীত করায় নির্বাহী পরিষদ সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।একইসাথে প্রতিষ্ঠালগ্ন থেকে যেভাবে প্রেসক্লাবের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন বলে আস্বস্ত করেন পরিচ্ছন্ন রাজনীতিক ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে সুপরিচিত আবুল কালাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) কার্যনির্বাহী কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে মনোনীত প্রধান উপদেষ্টা আবুল কালামের হাতে এই সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার কাছে চিঠি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,উপদেষ্টা মো.কবির হোসেন, অর্থ সম্পাদক আব্দুল লাতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, সদস্য আমির হোসেন ও মেহেদী হাসান মুন্না প্রমুখ।

এ সময় প্রধান উপদেষ্টা অ্যাড. আবুল কালাম আনুষ্ঠানিক ভাবে চিঠি গ্রহণ করেন এবং বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন।পরে প্রধান উপদেষ্টা কে ফুলেল শুভেচছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ

ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের উন্নয়ন ও কল্যাণমূলক বিষয়ে অতীতের মতো আগামীতেও পাশে থেকে সবধরনের সহায়তা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেন ৪র্থ বারের মতো নির্বাচিত এমপি আবুল কালাম।

দল মতের উর্ধ্বে থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করার অনুরোধ জানান তিনি।