ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন / ১০০০
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে নারায়ণগঞ্জের ঢাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট–এর শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গনে, কালো ও লাল রঙে আলপনা আঁকেন।