কাঁচপুর ভূমি অফিসে দালাল আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন / ১০০০
কাঁচপুর ভূমি অফিসে দালাল আটক

কাঁচপুর ভূমি অফিসে দালাল নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সেই সাথে সেবা গ্রহিতাদের কাছ থেকে নামজারী করার জন্য যে অতিরিক্ত টাকা নিয়েছেন তা ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ)দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ।

আটককৃত মো. জিয়াউর রহমান (৪৭) সে উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ এলাকার রুস্তম এর ছেলে। তিনি নামজারী করার জন্য তিনজন সেবা গ্রহিতাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা নেন বলে অভিযোগ করেন সেবা গ্রহীতারা।

অভিযান পরিচালনার সময় সোনারগাঁ থানার এস.আই মাসুম লাভলু নেতৃত্বে সঙ্গীয় ফোর্স, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: ইমরান হোসেন,সার্ভেয়র ফয়েজ আহমেদ, পেশকার বায়োজিদসহ ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজ দুপুরে এক দালালকে আটক করা হয়। আটক দালালকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আটক