শহরের ফুটপাত দখলমুক্ত করতে যতো বাধাই আসুক আমরা থামবো না : সাখাওয়াত হোসেন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন / ১০০০
শহরের ফুটপাত দখলমুক্ত করতে যতো বাধাই আসুক আমরা থামবো না : সাখাওয়াত হোসেন

শহরের ফুটপাত দখলমুক্ত করতে যতো বাধাই আসুক আমরা থামবো না : সাখাওয়াত হোসেন

 

 

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের সমস্যা যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন।

 

শনিবার (২৮ মার্চ) সকালে অনুষ্ঠিত গণমাধ্যমমের সম্পাদক ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

 

সাখাওয়াত হোসেন বলেন, ‘যানজট ও ফুটপাতের অব্যবস্থাপনা নাগরিক জীবনে চরম ভোগান্তি তৈরি করছে এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের শারীরিক সমস্যাও বাড়ছে। এ দুইটি সমস্যা সমাধানে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

 

তিনি জানান, শহরের অটোরিকশা নিয়ন্ত্রণে আধুনিক ডিজিটাল কিউআর কোডের নম্বর প্লেট তৈরি করা হয়েছে। যা অচিরেই হস্তান্তর করা হবে। একজন ব্যক্তি একাধিক অটোরিকশার মালিক হতে পারবে না। লাইসেন্স দেয়ার ক্ষেত্রেও নগরীর বাসিন্দা হতে হবে।

 

সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ‘শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। শহরের ফুটপাত দখলমুক্ত করতে যতো বাধাই আসুক আমরা থামবো না। আমি হয়তো ভেঙে যেতে পারি, কিন্তু মচকাবো না।’

 

নগরীডে যানজট কমাতে বাপ্পি চত্বর থেকে আদালত প্রাঙ্গণ পর্যন্ত ‘টাউন সার্ভিস’ চালুর পরিকল্পনা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘টাউন সার্ভিসের ভাড়া হবে ১০ টাকা। এই প্রকল্প দ্রুত পরীক্ষামূলকভাবে চালু করা হবে।’

 

সভায় তিনি সাখাওয়াত হোসেন জানান, এ কার্যক্রমে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না—দলীয় বা বিরোধী যেই হোক না কেন, আইন প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

 

সভায় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্ষীয়ান সাংবাদিক ইউসুফ আলী এটম প্রমুখ উপস্থিত ছিলেন।