ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা

ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা

 

ফতুল্লা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) বিকেলে ফতুল্লা বাজারে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী রহমতুল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা বাজারের দোকান মালিক তোফাজ্জল চৌধুরী এবং ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, সেলিম চৌধুরি,শরিফুল ইসলাম চৌধুরী,হাসান মাহমুদ পলাশ।

 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃজাকির হোসেন,সালাউদ্দিন, এস,এম সাত্তার, মোহাম্মদ আলী,রতন, আব্দুল কাদের,দিপু চৌধুরী সহ সভায় বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, দোকান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ফতুল্লা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বাজারের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন।

 

শেষে বাজারের শৃঙ্খলা বজায় রাখা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।