সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদকসহ ৬ কারবারি আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদকসহ ৬ কারবারি আটক

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: মাদকসহ ৬ কারবারি আটক

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত আরও ১ জনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন—

মোঃ ওমর ফারুক (৩০), বিজয় (২১), মোঃ রিপন (৩৮), মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)।

তাদের কাছ থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।