বন্দরে নবজাতক শিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে নবজাতক শিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ

বন্দরে নবজাতক শিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ

‎নারায়ণগঞ্জের বন্দরে নিজের ফুটফুটে নবজাতক শিশুকে শিত লক্ষা নদীতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল ) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

‎শিশুকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত ওই পাষণ্ড বাবা-মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারকান্দি এলাকার দারুল হক মাদ্রাসার পেছনে মোজাম্মেলের বাড়ির ভাড়াটিয়া ওই দম্পতি বৃহস্পতিবার সকালে তাদের নবজাতক শিশুটিকে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যান। একপর্যায়ে ময়লা-আবর্জনার স্তূপের সাথে শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং ওই দম্পতিকে হাতেনাতে ধরে ফেলেন।

‎স্থানীয়রা ওই দম্পতিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে তাদের হেফাজতে নেয়।

‎প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ কেমন মা-বাবা! নিজের নাড়িছেঁড়া ধনকে কেউ এভাবে নদীতে ফেলে মারার চেষ্টা করতে পারে? মানুষের বিবেক কতটা নিচে নামলে এমন কাজ সম্ভব!”

‎পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং কেন তারা এমন অমানবিক কাজ করতে চেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। নবজাতক শিশুটি বর্তমানে সুস্থ আছে কি না তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।