
বন্দরে আগুনে পুড়ল মুদি দোকান-গুদাম
নারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকান্ডের ঘটনায় একটি মুদি দোকান ও একটি গুদামঘর পুড়ে গেছে। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বন্দরের মদনগঞ্জ বটতলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক রাসেল জানান, “লোক মারফতে খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখতে পাই দোকানের ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমিসহ স্থানীয় এলাকাবাসী বন্দর ফায়ার সার্ভিসকে খবর দেই।”
মুদি দোকান ও গুদামে রাখা মালামাল সব পুড়ে গেছে বলেও জানান তিনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খানের।
আপনার মতামত লিখুন :