পরিবেশ দূষণ করায় ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন / ১০০০
পরিবেশ দূষণ করায় ২ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে দুইটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক এএইচএম রাসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়া এলাকার এসএন গার্ডেন এবং হাজীগঞ্জ এলাকার এসআরএস নিট ডাইং কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়েছে। পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম উপস্থিত ছিলেন।