গনতন্ত্রের মা- খালেদা জিয়া 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন / ১০০০
গনতন্ত্রের মা- খালেদা জিয়া 

গনতন্ত্রের মা- খালেদা জিয়া

 

ও হে বাংলার প্রধানমন্ত্রী বেগম জিয়া

তোমার তরে স্পন্দিত হয় কোটি মানুষের হিয়া ।

তুমি যে গণতন্ত্রের মা“ অবিস্মরনিয়-

বাংলার বুকে তুমি মহীয়সী নারী-বরনীয়।

তুমি যে এক মহাসাগর–অসীম সাহসী-

গণতন্ত্রের প্রহরী হয়ে জ্বালিয়েছো আলোকশিখা রাশি ।

 

হে বেগম জিয়া অটল বিশ্বাসে দাঁড়িয়ে ছিলে তুমি

মায়ের মমতায় আগলে রেখেছিলে এই প্রিয় জন্মভূমি –

অদম্য সাহসে যেমন দাঁড়িয়ে থাকে একা

ইউরাল পর্বতমালা সম তোমার আদর্শে অবিচল থাকা।

তোমার আপোসহীন কণ্ঠ যেন এক অভয়বানী –

নির্যাতিত বাংলার-প্রতিটি ঘরে তুমি জননী্ ।

বিশাল এক নিরাপদ ছায়াডাল তুমিএই দেশের তরে –

তাই তো মা”বলে তোমায় সবাই হৃদয়ে গেথেঁ রাখে আদরে।

 

মায়া-মমতার আর ভালোবাসা পায় তোমার ঐ সংগ্রামে

তুমি নেই.শুনে মানুষের বুকে উঠেছে ঐ মহাপ্রলয়ের ঢেউ-

লাখ লাখ মানুষ কেঁদেছে জানাজায়, দেখেছে বিশ্ববাসী কেউ।

সংসদ চত্বর থেকে রাজপথ–জনসমুদ্রে সিক্ত বিদায়,

গণতন্ত্রের নিশানবাহী মা”তুমি মিশে আছ জনগণের দোয়ায়।

আকাশ-বাতাশ ভারী হলো আজ শোকের গভীর সুরে-

তোমার অভাব জাগবে মনে,যতোই থাকো অনেক দূরে।

লেখক –হুমায়ুন কবির হিমু

সদস্য -ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)