রূপগঞ্জের বিএনপি নেতা বাচ্চু মিয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জের বিএনপি নেতা বাচ্চু মিয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার

রূপগঞ্জের বিএনপি নেতা বাচ্চু মিয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার

নারায়ণগঞ্জের রুপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের অভিযোগে রূপগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মোঃ বাচ্চু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল।

দলীয় সূত্রে জানা গেছে বাচ্চু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল জানান, দলের শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনকে গতিশীল রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।